নতুন একটি ম্যালওয়্যার এর তথ্য পাওয়া গেছে যা সরাসরি ফোন ধ্বংস করতে সক্ষম। ‘লোয়াপি’ নামক এই ম্যালওয়্যার বিভিন্ন ওয়েবসাইট থেকে ফোনে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন ক্যাসপারেস্কির একদল গবেষক।
লোয়াপি ফোনে প্রবেশ করলে তারপর ক্রিপ্টো কারেন্সি যেমনঃ বিটকয়েন বা এথেরাম তৈরি করতে শুরু করে। যার ফলে ফোনের প্রসেসর ও ওয়াই-ফাই দীর্ঘ সময় কাজ করে গরম হয়ে যায়। গবেষকরা জানায় পরীক্ষাধীন ফোনটি টানা দুই দিন লোয়াপি চালানোর পর ব্যাটারি ফুলে নষ্ট হয়ে যায়।
অ্যাডব্লকের নির্মাতাদের তথ্য মতে জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহারকারীদের কম্পিউটারে ক্রিপ্টো কারেন্সি তৈরির চেস্টা চালাচ্ছে।
NO COMMENTS: